ফেনীতে পায়রা ইয়ুথ সোসাইটির উদ্যোগে জাতীয় যুব দিবস পালিত

বিশেষ প্রতিনিধি:
“স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পায়রা ইয়ুথ সোসাইটির উদ্যোগে ফেনীতে জাতীয় যুব দিবস–২০২৩ পালন করা হয়েছে।
বুধবার(০১ নভেম্বর) সকালে যুব উন্নয়ন অধিদপ্তরের নির্দেশনায় পায়রা ইয়ুথ সোসাইটির আয়োজনে জাতীয় যুব দিবস পালন করা হয়।
পায়রা ইয়ুথ সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ ফয়সল ভূঁইয়া’র সভাপতিত্বে সকালে ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের সমিতি বাজার এলাকায় পায়রা ইয়ুথ সোসাইটি কার্যলয়ে যুব দিবস উপলক্ষে স্থানীয় যুবকদের গাছ লাগাতে উৎসাহিত করতে তাদের মাঝে ফলজ,বনন ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।এছাড়াও শতাধিক অসহায় দরিদ্র মানুষের মাঝে পরিধেয় বস্ত্র বিতরণ করা হয়।
গাছের চারা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠাতে উপস্থিত ছিলেন, পায়রা ইয়ুথ সোসাইটির নির্বাহী পরিচালক জনাব আবু সাইদ মোঃ সায়েম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা জনাব নিজাম উদ্দিন মিল্টন, ইউনাইটেড ট্রাস্টের ডিবিপির ম্যানেজার শফিকুল ইসলাম, অর্থ পরিচালক জিয়াউল হক মিলন, পরিচালক ট্রেনিং – রাকিবুল হাসান, সদস্য মোহাম্মদ নয়ন, এম এইচ হৃদয় খান, মোর্শেদুল আলম রুবেল, ফিরোজ আলম টিপু, জহির উদ্দিন খান সহ প্রমুখ।
পায়রা ইয়ুথ সোসাইটির চেয়ারম্যান বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম নিয়ামক হচ্ছে যুবসমাজ। দেশের ৫ কোটি ২৩ লক্ষ যুবক বদলে গেলে বদলে যাবে দেশ। তাই দেশের যুবকদের মাদক ও সন্ত্রাস থেকে বিরত থেকে দেশের উন্নয়নে নিজেকে সম্পৃক্ত করার জন্য আহ্বান জানান।
তিনি আরও বলেন,যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে বাংলাদেশ সরকার সারাদেশে যুবকদেরকে বিভিন্ন ট্রেনিং করানো হচ্ছে, যাতে করে যুবকরা স্বাবলম্বী হয়ে দেশের টেকসই উন্নয়নে সহযোগিতা করতে পারে। আগামীতে পায়রা ইয়ুথ সোসাইটির পক্ষ থেকে যুব উন্নয়নের সহযোগিতায় বিভিন্ন ট্রেনিং করানো হবে। এ জন্য সকলের অংশ গ্রহন এবং সহযোগিতা কামনা করা হয়।
