ফেনী প্রতিনিধি।।
ফেনী জেলার সোনাগাজী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ(বিআরডিবি) এর নির্বাচনে সৈয়দ দীন ইসলাম এর ৮ জনের পূর্ণাঙ্গ প্যানেলের প্রতিটা পদে একক প্রার্থী থাকায় সকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ নির্বাচন-২০২৩ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা সমবায় পরিদর্শক মুহাম্মদ মাহফুজুর রহমান মজুমদার প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।
বৃহস্প্রতিবার (১৪ডিসেম্বর,২৩) সকাল ১১টায় উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়।
এসময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সহকারী পল্লী উন্নয়ন অফিসার (অতিরিক্ত দায়িত্ব) উত্তম কুমার চক্রবর্ত্তী, উপজেলা সমবায় পরিদর্শক আ.ন.ম তৌহিদুর রহমান সহ জেলা ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসের কর্মকর্তা এবং সমবায়ী বৃন্দ উপস্থিত ছিলেন।
পূর্ণাঙ্গ প্যানেলে সভাপতি পদে আওয়ামিলীগ নেতা সৈয়দ দীন মোহাম্মদ, সহসভাপতি পদে আবু সুফিয়ান ও সদস্য পদে রুহুল আমিন, আবু আহমদ, আবদুস সালাম খোকন (সাবেক মেম্বার), ইমাম হোসেন, আমজাদ হোসেন ভূঞা (বাচ্চু সাবেক মেম্বার) ও জরিনা আক্তার নির্বাচিত হয়েছে।
নির্বাচিত হওয়ার পর উপজেলা বিআরডিবি সভাপতি / চেয়ারম্যান সৈয়দ দীন মোহাম্মদ তার প্রতিক্রিয়ায় তাকে মনোনয়ন দেওয়ায় ফেনী জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত বিআরডিবির সুফল সাধারণ মানুষ যেন পায় এবং এর কার্যক্রমে গতিশীলতা আনতে আন্তরিকতার সাথে কাজ করবেন বলে জানান।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.