অনলাইন ডেস্ক।।
ভারতের দিল্লিতে একটি শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার(২৫মে) রাতের এ ঘটনায় কমপক্ষে ৭ নবজাতক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন শিশু। খবর এনডিটিভি।
দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, শনিবার রাত ১১টা ৩২ মিনিটে তারা পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকায় একটি বেবি কেয়ার সেন্টারে আগুন লাগার খবর পায়। পরে আগুন নিয়ন্ত্রণে ১৬ টির মতো ফায়ার টেন্ডার ঘটনাস্থলে পৌঁছায়।
কর্মকর্তারা জানিয়েছেন, ভবন থেকে ১২ নবজাতককে উদ্ধার করা হলেও হাসপাতালে চিকিৎসাধীন থাকা সাত শিশু মারা যায়। আরও পাঁচ শিশু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.