প্রিন্ট এর তারিখঃ জুন ১৩, ২০২৬, ৭:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৯, ২০২৪, ৫:৩৯ পি.এম
দুমকিতে ওয়ারেন্ট ভুক্ত আসামি আটক

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে একাধিক মামলার ও ওয়ারেন্ট ভুক্ত আসামি শফিক খানকে আটক করেছে দুমকি থানা পুলিশ। তিনি কাপ পিরিচ মার্কার প্রার্থী মাল্টা কাওসারের প্রধান সহযোগী ও নির্বাচনে একনিষ্ঠ কর্মী বলে যানা যায়।
মঙ্গলবার রাতে উপজেলার গ্রামীণ ব্যাংক সড়কের মাল্টা কাওসারের নির্বাচনী কার্যালয় থেকে শফিকুল ইসলাম খাঁনকে আটক করা হয়। বুধবার সকালে তাকে পটুয়াখালী কোর্টে সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বিগত দিনে শফিক খানের নামে একাধিক মাদক মামলা রয়েছে। এছাড়াও বেশ কিছুদিন আগে তার মাদক সেবনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরায় বিষয়টি ভাইরাল হলে সাধারণ মানুষের মাঝে নিন্দা ও প্রচন্ড ক্ষোভের জন্ম হয়। একজন প্রার্থীর প্রধান সহযোগীর এমন কর্মকান্ডে সাধারণ মানুষ মাঝে ভয় ও উৎকন্ঠা ছড়িয়ে পরছে।
দুমকি থানা (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি মোঃ সফির উর রহমান বলেন, শফিকুল ইসলামের বিরুদ্ধে জি আর ৫৭/২০ মাদক মামলার ওরেন্ট থাকায় তাকে আটক করা হয়েছে
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.