প্রিন্ট এর তারিখঃ জুন ২, ২০২৬, ৭:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১, ২০২৪, ৭:২৩ পি.এম
নোয়াখালীর কবিরহাটে প্রচারণায় সরব সম্ভাব্য প্রার্থী

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কবিরহাট উপজেলা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সুন্দলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মো.ইলিয়াছ স্থানীয় ব্যবসায়ীদের মাঝে হ্যান্ডবিল বিতরণ ও পথসভা করেছে।
শুক্রবার (৩১ মে)রাতে উপজেলার কবিরহাট বাজারে এ কর্মসূচি পালন করা হয়।
পথ সভায় এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, আমি সব সময় মানুষের পাশে ছিলাম। ভবিষ্যতেও সুখে দুঃখে পাশে থাকব। সন্ত্রাস,মাদক,ইভটিজিং, কিশোর গ্যাং, বাল্য বিয়ে ও যে কোনো ধরনের যৌন হয়রানি প্রতিরোধ করে কবিরহাট উপজেলাকে মডেল উপজেলায় রূপান্তর করব। এজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
এ সময় কবিরহাট পৌরসভার কাউন্সিলর মোহন চৌধুরী, কবিরহাট পৌরসভা যুবলীগের সহ-সভাপতি আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো.শরীফ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.