হিলি ((দিনাজপুর) প্রতিনিধি:
দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় ২০ দিন বন্ধ থাকার পর আজ থেকে আবারও ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।
মঙ্গলবার(৪জুন) বেলা ৫ টারদিকে দুটি ভারতীয় ট্রাকে মেসার্স সততা বানিজ্যালয় নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ৩৩ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করে।
বিষয়টি নিশ্চিত করেছেন পানামা হিলি পোর্ট লিংক লিমিডেটের জনসংযোগ কর্মকর্তা মো. সোহরাব হোসেন মল্লিক।
তিনি বলেন, গত ১৪ মে হিলি বন্দর দিয়ে ৩০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়। এরপর আর কোনো পেঁয়াজ আমদানি হয়নি। ২০ দিন পর আজ থেকে আবার পেঁয়াজ আমদানি শুরু হলো।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.