ইসরাইলের বিরুদ্ধে ‘গণহত্যা’র অভিযোগ জাতিসংঘ বিশেষজ্ঞের

অনলাইন ডেস্ক।। ১১ আগস্ট,২০২৪

একটি স্কুল লক্ষ্য করে শনিবার ইসরাইলি হামলায় ৯৩ জন নিহত হওয়ার পর, জাতিসংঘে নিযুক্ত এক বিশেষজ্ঞ গাজা যুদ্ধে গণহত্যার দায়ে ইসরাইলকে অভিযুক্ত করেছেন। স্থানীয় উদ্ধারকারীরা ওই হামলার কথা জানায়।

এ ঘটনার পর জাতিসংঘের ফিলিস্তিনি অঞ্চলে নিযুক্ত অধিকার বিষয়ক বিশেষ প্রতিবেদক ফ্রান্সেস্কা আলবানিজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ বলেন, ইসরাইল সেই সময়ে এক ফিলিস্তিনি প্রতিবেশী এলাকায় হামলা চালিয়ে একই সময়ে একটি হাসপাতাল, একটি স্কুল ও এক শরণার্থী শিবিরে গণহত্যা চালিয়েছে। সূত্র:বাসস