লক্ষ্মীপুর প্রতিনিধি।।
লক্ষ্মীপুরে জাতীয় নাগরিক কমিটির ব্যানারে মানববন্ধন করা হয়।ফ্যাসিজমের মূলোৎপাটন, রাষ্ট্র সংস্কার, খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ এম এ আরিফ বলেছেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে আমরা হটিয়েছি। আপনারাও কেউ ওই স্বৈরাচারের মতো আচরণ করবেন না। কারণ এ বিপ্লব, নতুন স্বাধীনতা কারো একার জন্য আসেনি। ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে আমরা নতুন একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। আর কোনো ফ্যাসিস্ট যেন ক্ষমতার মসনদে বসতে না পারে। আর কোনো ভাই ও মা যেন নির্যাতনের শিকার না হয়।মানববন্ধনে রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি এসব কথা বলেন।
প্রশাসনের উদ্দেশে আরিফ আরও বলেন, আন্দোলনে আমাদের ওপর লাঠিচার্জ করেছেন। আমাদের রিমান্ডে নিয়েছেন। এখন যে খুনিরা আপনাদের আশপাশে ঘুরছে, তাদের কেন গ্রেপ্তার করতে পারছেন না। আগামী সাত কর্মদিবসের মধ্যে তাদের যদি গ্রেপ্তার করা না হয়, তাহলে আমাদের কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.