প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৬, ১২:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২৪, ৯:০৫ পি.এম
সংবাদ প্রকাশের জেরে ষড়যন্ত্রমূলক মামলা অব্যহতি চেয়ে সাংবাদিকদের স্মারকলিপি প্রদান

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ
সংবাদ প্রকাশের জেরে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার দুমকি উপজেলা প্রতিনিধি সাংবাদিক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা থেকে অব্যাহতি চেয়ে পিবিআই পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেছেন জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন গনমাধ্যমকর্মীরা।
মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১১ টায় পটুয়াখালী জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন কার্যালয়ে পুলিশ সুপার মোঃ কামরুজ্জামানের হাতে স্মারকলিপি তুলে দেন পটুয়াখালী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট সোহরাব হোসেন, প্রেসক্লাব দুমকি'র সভাপতি মোঃ হারুন অর রশিদ, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি মোঃ কামাল হোসেন প্রমুখ।
উল্লেখ্য, অবৈধ ইটভাটা নিয়ে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় পর পর দুটি নিউজ প্রকাশিত হয়। তার জের ধরে সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদারের স্ত্রী মোসম্মৎ রেহেনা বেগম বাদি হয়ে পটুয়াখালী বিজ্ঞ আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইবুনালে দ্রত বিচার আইনে একটি মামলা দায়ের করেন যার মামলা নং (৯৮/২০২৪) বর্তমান মামলাটি পি বি আই তদন্তাধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.