প্রিন্ট এর তারিখঃ জুন ১৩, ২০২৬, ৬:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২৪, ৬:০২ পি.এম
দুমকিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ
২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামীলীগ ও তার অংগ সহযোগী সংগঠনের লগি-বৈঠার তান্ডবকারী খুনিদের বিচারের দাবিতে দুমকি উপজেলা জামায়াতের উদ্যোগে গনসমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকালসাড়ে ৩ টায় উপজেলা জামায়াতের আমীর মাও. জালাল আহমেদ এর সভাপতিত্বে দুমকি নতুন বাজার এলাকায় এ গন সমাবেশ অনুষ্ঠিত হয়। গন সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার এলাকায় গিয়ে শেষ হয়।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মাও. আবুল খায়ের এর সঞ্চালনায় গন সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য মাও. এ কে এম ফখরুদ্দীন খান রাযী,
বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক মাও. শহীদুল ইসলাম আল কায়ছারী, পৌর আমীর মাও. আবুল বশার আমীর উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা ছাত্র শিবিরের সভাপতি মাহাদি হাসান, দুমকি উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মো. মাসুদ রানা, জামায়াতে নেতা জাকারিয়া, ছিদ্দিকুর রহমান শরীফ, আব্দুর রাজ্জাক নাসির, দুমকি উপজেলা জামায়াতে ইসলামী কর্মপরিষদ সদস্য মাও আলতাফ হোসাইন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.