প্রিন্ট এর তারিখঃ জুন ৯, ২০২৬, ৭:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২৪, ১০:০৬ পি.এম
হাসিনাকে কাশিমপুর কারাগারে রেখে প্রতি ফোঁটা রক্তের বিচার করা হবে : ইসহাক খন্দকার

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধি:
হাসিনাকে কাশিমপুর কারাগারে রেখে প্রতি ফোঁটা রক্তের বিচার করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মসলিশে শূরা সদস্য ও নোয়াখালী জেলা আমীর ইসহাক খন্দকার।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে নোয়াখালীর চাটখিল উপজেলার বিনাতলা বাজারে অনুষ্ঠিত হাট পুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসহাক খন্দকার বলেন, 'শেখ হাসিনা তার সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি ও গুন্ডা বাহিনী নিয়ে টিকতে পারেনি। এখন সেই শেখ হাসিনা নাকি চট করে বাংলাদেশে চলে আসবে। শেখ হাসিনাকে এনে কাশিমপুর কারাগারে রেখে ছাত্র জনতার প্রতি ফোঁটা রক্তের বিচার করা হবে ইনশাআল্লাহ। এদেশের ৫৭ জন সেনা অফিসারকে হত্যা করেছে হাসিনা। তারা এদেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনীকে ধ্বংস করেছে। যারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নিয়ে মায়া কান্না করে তাদেরও বিচার করা হবে।'
এসময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, 'পৃথিবীতে শান্তি আনতে হলে কোরআন সুন্নাহর শাসন আনতে হবে। এদেশের প্রতিটি ঘরে কোরআনের ও দ্বীনের আহবান পৌঁছে দিতে হবে।'
বাংলাদেশ জামায়াতে ইসলামী হাট পুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়ন সভাপতি মুরাদ হোসেন রনির সভাপতিত্বে এবং সেক্রেটারি জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা জামায়াতের আমীর মাওলানা মহিউদ্দিন হাসান, চাটখিল পৌরসভা জামায়াতের আমীর মাওলানা আকতার হোসাইন, চাটখিল উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ওমর ফারুক, চাটখিল উপজেলা জামায়াতের সেক্রেটারী নূর হোসাইন রিয়াজ, সহকারী সেক্রেটারি হুমায়ুন কবির সুমন, শাহাপুর ইউনিয়ন আমীর মাওলানা দেলোয়ার হোসেন, নোয়াখলা ইউনিয়ন সভাপতি মমিনুল ইসলাম পাটোয়ারী প্রমুখ।
চাটখিল উপজেলার হাট পুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত এই কর্মী সম্মেলনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে জামায়াত এবং শিবিরের নেতাকর্মীরা মিছিল নিয়ে অনুষ্ঠানে আগমন করে। অনুষ্ঠানে ইউনিয়নের কয়েকশ নেতাকর্মীর উপস্থিতিতে ২০২৫-২০২৬ সেশনের ইউনিয়ন জামায়াতেরর নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.