অনলাইন ডেস্ক।।
দেশের প্রখ্যাত ফৌজদারি আইন বিশেষজ্ঞ, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার(৪ এপ্রিল,২৫) বিকেল ৪ টা ১০ মিনিটে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এ সংবাদ জানান।
তিনি জানান, তার সিনিয়র ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের জানাজা পারিবারিক সিদ্ধান্তক্রমে আজ বাদ এশা ধানমন্ডির তাকওয়া মসজিদে এবং আগামীকাল বেলা ১১ টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ক্যানসার আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। সর্বশেষ গত ২১ এপ্রিল অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তার মৃত্যুতে দেশের সর্বোচ্চ আদালতসহ আইন অঙ্গনে শোকের ছায়া বিরাজ করছে। অত্যন্ত বিনয়ী ও মিষ্টভাষী হিসেবে তিনি সকলের কাছে প্রিয় ছিলেন।সূত্র: বাসস
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.