চাঁদপুর প্রতিনিধি।।
চাঁদপুরে বিধবা ও প্রতিবন্ধীদের জীবন মান উন্নয়নে জীবন দক্ষতা,আর্থিক স্বাক্ষরতা ও ব্যবসায়িক দক্ষতা এবং ট্রেড ভিত্তিক ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৩ মে,২৫) মৈশাদী ইউনিয়ন পরিষদ হল রুমে বিশ্বব্যাংকের অর্থায়নে সমাজসেবা অধিদপ্তর এর সহযোগিতায়, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর বাস্তবায়নে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) চাঁদপুর জেলার সদর উপজেলায় ক্যাশ ট্রান্সফার মডার্নাইজেশন (CTM) প্রকল্পের মাধ্যমে উৎপাদনশীল অর্থনৈতিক অন্তর্ভুক্তি(PEI) মাঠ পর্যায়ে বিধবা ও প্রতিবন্ধীদের জীবন মান উন্নয়নে জীবন দক্ষতা,আর্থিক স্বাক্ষরতা ও ব্যবসায়িক দক্ষতা উন্নয়নে কার্যক্রম পরিচালনা করে আসছে।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাখাওয়াত জামিল সৈকত উপজেলা নির্বাহী অফিসার চাঁদপুর সদর চাঁদপুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জামাল উদ্দিন উপজেলা সমাজসেবা অফিসার চাঁদপুর সদর চাঁদপুর। উপস্থিত ছিলেন জনাব এ, টি এম গোলাম মোস্তফা ফিল্ড সুপারভাইজার সিটিএম প্রকল্প, মোঃ আশরাফুল কবির চৌধুরী ফ্যাসিলিটেটর সিটিএম প্রকল্প, মোঃ সোহেল সরদার ও মোঃ আল আমিন খান কো-ফ্যাসিলিটেটর সিটিএম প্রকল্প চাঁদপুর সদর চাঁদপুর।
উপজেলা নির্বাহী অফিসার উপকারভোগীদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের দিকনির্দেশনা মূলক, আয়বর্ধক বিভিন্ন ক্ষুদ্র ব্যবসার ধারণা, সঞ্চয় সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করেন । অতিথি মহোদয় প্রশিক্ষণার্থীদের মাঝে ব্যাগ বিতরণ করেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.