চাঁদপুরে বিধবা ও প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীল প্রশিক্ষনে জেলা প্রশাসকের পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক।।
চাঁদপুরে বিধবা ও প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষে পরিচালিত পাঁচ দিনব্যাপী প্রশিক্ষন কার্যক্রম পরিদর্শন করেন চাঁদপুর জেলা প্রশাসক জনাব মোঃ মহসিন উদ্দিন।
বৃহস্প্রতিবার (১৯ জুন,২৫) রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার ( রিক) এর আয়োজনে  চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়ন পরিষদ কনফারেন্স রুমে প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর ও বিশ্ব ব্যাংকের আর্থিক সহযোগিতায় “ক্যাশ ট্রান্সফার মর্ডানাইজেশন (সিটিএম) প্রকল্প – প্রোডাক্টিভ  ইকোনোমিক  ইনক্লুশন (পিইআই) পাইলট সার্ভিস ”  প্রকল্পের আওতাভুক্ত সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির ভাতা প্রাপ্ত বিধবা ও প্রতিবন্ধী সুবিধাভোগীদের আত্মবিশ্বাস বৃদ্ধি , দারিদ্র দূরীকরণ,  স্থায়িত্বশীল উন্নয়ন ,খাদ্য নিরাপত্তা ও পুষ্টি উন্নয়নের লক্ষ্যে প্রকল্পের বাস্তবায়ন সহযোগী প্রতিষ্ঠান রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার ( রিক)  প্রকল্পের উপকারভোগীদের জন্য জীবন দক্ষতা উন্নয়ন, আর্থিক সাক্ষরতা, ব্যবসায়িক দক্ষতা ও ট্রেড  ভিত্তিক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম আয়োজন করেন।                 
প্রশিক্ষনে চাঁদপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ মহসিন উদ্দিন প্রশিক্ষণ পরিদর্শন করেন ও প্রশিক্ষণে উপস্থিত   উপকারভোগীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং প্রশিক্ষনার্থীদের মাঝে প্রশিক্ষণের উপকরণ সমূহ বিতরণ করেন।
উক্ত প্রশিক্ষণে আরো উপস্থিত ছিলেন প্রকল্পের ফিল্ড সুপারভাইজার জনাব এ,টি,এম গোলাম মোস্তফা ও মোহাম্মদ নুরুল আবছার,  প্রশিক্ষক বাপ্পা দাস ও খন্দকার খালিদ সামস্ , কেইস  ম্যানেজার মোঃ ফয়সাল এবং আশিকাটি ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবু বকর মানিক।