লক্ষ্মীপুর প্রতিনিধি।।
ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি ও লক্ষ্মীপুর-৩ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী রেজাউল করিম বলেছেন, প্রতিবন্ধীরা দেশের ও পরিবারের বোঝা নয়, তারা দেশের সম্পদ। তাদের সঠিকভাবে পরিচর্যা ও সহায়তা করলে তারা জাতীয় সম্পদে পরিণত হবে। প্রতিবন্ধীদের জন্য সরকারের যে বরাদ্দ দেওয়ার কথা ছিল, তা দিতে না পারা সরকারের স্পষ্ট ব্যর্থতা।
রোববার (১৬ নভেম্বর) সকালে শহরের ইলেভেন কেয়ার একাডেমির স্কুল প্রাঙ্গণে জামায়াতের পক্ষ থেকে ৩০ জন প্রতিবন্ধীকে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেজাউল করিম বলেন, সরকারের দেওয়া বিভিন্ন ভাতার অর্থও অসাধু রাজনীতিবিদ ও আমলারা আত্মসাৎ করেন এদের প্রতি ঘৃণা জানাই। আগামী দিনে দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হলে লক্ষ্মীপুরে প্রতিবন্ধীদের সেবার জন্য আলাদা হাসপাতাল স্থাপন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা নাছির উদ্দীন মাহমুদ, শহর জামায়াতের আমির এডভোকেট আবুল ফারাহ নিশান, নায়েবে আমির জহিরুল ইসলাম, জেলা যুব বিভাগের সভাপতি শামছুল ইসলাম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.