কাপ্তাই সড়কে বন্যহাতির আক্রমণে নিহত ২, আহত ৩

অনলাইন ডেস্ক।।
রাঙামাটি জেলার আসামবস্তী-কাপ্তাই সড়কে বন্যহাতির আক্রমণে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশা চালকসহ আরো ৩ জন আহত হয়েছেন।
গতকাল রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে রাঙামাটি আসামবস্তী-কাপ্তাই সড়কের আগরবাগান এক কিলোমিটার এলাকায় ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন; ঝরনা চাকমা(৬০) এবং সুবিতা চাকমা(৮০)। নিহত ঝরনা চাকমা রাঙামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নের চেয়ারম্যান পাড়ার মিলন কারবারির সহধর্মিণী বলে নিশ্চিত করেছেন জীবতলী মৌজার হেডম্যান হিটলার দেওয়ান।
কাপ্তাই ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার শাহাদাত হোসেন জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়িটি খাদ হতে বন বিভাগ ও ইআরটি সদস্যদের সহযোগিতায় উদ্ধার করি।
কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কায় কিসলু আরও জানান, নিহতের লাশ সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
