কমলনগর প্রতিনিধি।।
লক্ষ্মীপুর জেলার রামগতি ও কমলনগর উপজেলায় মেঘনা নদীর তীর রক্ষায় ৩১শ কোটি টাকার বাঁধ প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাদিরপন্ডিতেরহাট বিদ্যালয় মাঠে এ সমাবেশ হয়।
জাতীয় ইমাম সমিতির জেলা সভাপতি মাওলানা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও লক্ষ্মীপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান।
স্থানীয় বাসিন্দা সাঈদ মু. আনোয়ার হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি ও লক্ষ্মীপুর-৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এআর হাফিজ উল্যাহ, কমলনগর উপজেলা জেএসডির সভাপতি আব্দুল মোতালেব প্রমুখ।
বিএনপি নেতা আশরাফ উদ্দিন নিজান বলেন, ৩১শ কোটি টাকার প্রকল্প কীভাবে নষ্ট হলো এ নিয়ে এখন আর কথা বলে লাভ নেই। নির্বাহী প্রকৌশলীকে বলতে চাই, যা বাণিজ্য হওয়ার হয়ে গেছে, আল্লাহর ওয়াস্তে আর বাণিজ্য করবেন না। কিছু টেন্ডার, রিটেন্ডার হয়েছে সেগুলোর কাজ যেন সঠিকভাবে সম্পন্ন করা হয়।
লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ-জামান খান বলেন, কাজের মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে। প্রকল্পের কাজ চলমান আছে। আগামি জুনের মধ্যে বাঁধ প্রকল্প পুরোপুরি দৃশ্যমান হবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.