প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৬, ৫:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৬, ৩:১৫ পি.এম
চাটখিলে ডিএনসি’র অভিযানে ইয়াবা ও গাঁজা উদ্ধার, গ্রেফতার- ১

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিলে মাদকবিরোধী অভিযানে ৬৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০০ গ্রাম গাঁজাসহ প্রিয়া আক্তার পিংকি (২৪) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তার স্বামী হেলাল হোসেন (২৮) পালিয়ে যান।
শনিবার (১২ সেপ্টেম্বর( সকালে গ্রেপ্তারকৃত প্রিয়া আক্তার পিংকি কে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে শুক্রবার উপজেলার সাহাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাজী বাড়িতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত প্রিয়া আক্তার পিংকি সাহাপুর কাজী বাড়ির বাসিন্দা এবং হেলাল হোসেনের স্ত্রী। তার স্বামী হেলাল হোসেনকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
ডিএনসি সূত্রে জানা যায়, অভিযানে অ্যামফিটামিনযুক্ত ৬৯০ পিস ইয়াবা ট্যাবলেট, যার ওজন ৬৯ গ্রাম, ৩০০ গ্রাম গাঁজা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত একটি Redmi মোবাইল ফোন উদ্ধার করা হয়।
নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক বাপন সেন বাদী হয়ে চাটখিল থানায় গ্রেপ্তারকৃত প্রিয়া আক্তার পিংকি ও পলাতক হেলাল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সংশ্লিষ্ট সারণির ১০(ক) ও ১৯(ক) ক্রমিকের অধীনে নিয়মিত মামলা দায়ের করেছেন।
নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপপরিচালক সুব্রত সরকার শুভ বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো বলেন মাদক দ্রব্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.