প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৪, ২০২৬, ৫:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩, ২০২৬, ৭:১১ পি.এম
চাটখিলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানা’র ছাতা বিতরণ

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিলে কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চাটখিল পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়নপ্রত্যাশী এবং চাটখিল পৌরসভা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মাসুদ রানার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে ভীমপুর উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজ মাঠে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে ছাতা তুলে দেওয়া হয়।
এ সময় বক্তব্য দেন চাটখিল পৌরসভা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মাসুদ রানা, চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছ আহম্মদ হানিফ, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন ভূঁইয়া লল্টু, শ্রমিক দল নেতা হাজি মাসুদ, নোয়াখালী জেলা ছাত্রদলের সহসভাপতি ইঞ্জিনিয়ার ওমর ফারুক, সাবেক ছাত্রনেতা আনিসুল ইসলাম রিগান ভূঁইয়া ও ছাত্রনেতা রিয়াজ খন্দকার।
বক্তারা বলেন, শিক্ষার্থী ও অভিভাবকদের দৈনন্দিন চলাচলে প্রয়োজনীয় সহযোগিতা করার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকেই এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
কর্মসূচিতে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মো: সফিকুল ইসলাম
লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল সড়ক, লক্ষ্মীপুর।
ফোন: +৮৮ ০১৭১২ ৯৭ ৫৬ ০৫,
ই-মেইল: nagorikkagoj@gmail.com
Copyright © 2026 Nagorik Kagoj. All rights reserved.