মিয়ানমারে মুসলমানদের হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন

গতকাল ২৩/১১/১৬ ইং রোজ বুধবার সকালে সদর উপজেলার মান্দারী বাজারে মিয়ানমারে নির্মমভাবে মুসলমানদের হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।মহিউস সুন্নাহ ইসলামি একাডেমী, বিকেবি স্পোটিং ক্লাব,মান্দারী পল্লী উন্নয়ন ক্লাব সহ বেশ কয়েকটি সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধন কর্মসূচীতে স্থানীয় সর্বস্তরের জনগন অংশগ্রহন করেন।