রামগঞ্জে জিয়াউল হক জিয়ার স্মরন ও শোকসভা অনুষ্ঠিত

নোয়া সংবাদ : সাবেক বিএনপি দলীয় সাংসদ ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার স্মরণে রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত স্মরণ ও শোকসভায় সর্বস্তরের জনতার উপস্থিতি ছিলো লক্ষনীয়।

শনিবার বিকাল ৩টায় রামগঞ্জ উপজেলা জিয়াউল হক জিয়া স্মৃতি পরিষদ কর্তৃক আয়োজিত স্মরণসভায় সংগঠনের সদস্য সচিব মিজানুর রহমান মিরনের সঞ্চালনায় ও সাবেক পৌর মেয়র ও সংগঠনের আহবায়ক মোঃ হানিফ পাটওয়ারীর সভাপতিত্বে স্মরণ ও শোকসভায় উপস্থিত ছিলেন, রামগঞ্জ আসনের সাংসদ লায়ন এম এ আউয়াল, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট শামছুল ইসলাম, সাবেক সংসদ সদস্য আ.ন.ম শামছুল ইসলাম, সাবেক সিভিল সার্জন ডাক্তার মোখলেছুর রহমান, রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ শাহজাহান, সাধারন সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আ.ক.ম রুহুল আমীন, রামগঞ্জ পৌরসভার মেয়র আবুল খায়ের পাটওয়ারী, সাবেক পৌর মেয়র বেলাল আহম্মেদ, কেন্দীয় বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর, ঢাকা মহানগর মোঃ হারুন অর রশিদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, রামগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মনির হোসেন তফাদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহ আলম, রামগঞ্জ সরকারী কলেজের সাবেক ভিপি ও সাবেক চেয়ারম্যান আবদুর রহিম, সাবেক চেয়ারম্যান লকিয়ত উল্যা, সাবেক কাউন্সিলর আবদুস সাত্তার লাতু, সাবেক চেয়ারম্যান নুর-নবী, জিয়া পরিষদের সদস্য মাহাবুব রব্বানী মিলন, শেখ কামরুজ্জামান, আবুল বাসার সতু, নজরুল ইসলাম পিন্টু, মোরশেদ আলম, মিল্কভিটার সাবেক পরিচালক মিজানুর রহমান, ইসমাইল হোসেন বেঙ্গল, মনোয়ার হোসেন, জামশেদ উল্যা, আবুল খায়ের লেলিন, আবদুল হান্নান টিটু, আবদুর রহিম মিলন, প্রভাষক হারুন অর রশিদসহ সর্বদলীয় ও সর্বস্তরের লোকজন।