চাটখিলের মাদক সম্রাট কামাল হোসেন ওরফে চান্দু গ্রেফতার, ২ বছর কারাদন্ড

নোয়া সংবাদ : আজ মঙ্গলবার ২৯/১১/২০১৬খ্রি:  ১১:৩০ ঘটিকায় চাটখিল উপজেলাধীন পাল্লা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন সড়কের উপর (হালিমা দিঘীর পাড় ও পাল্লা বাজার সড়ক) গোপন সংবাদের ভিত্তিতে  অন্যতম মাদক সম্রাট মোঃ কামাল হোসেন (৩৮) ওরপে চান্দু কামালকে পুলিশ কর্তৃক গ্রেফতার করে।পরে  মোবাইল কোর্টের আওতায় তাকে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চাটখিল উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।