গান্ধী আশ্রম ট্রাস্টের উদ্যোগে মানবাধিকার দিবস পালন

নোয়া সংবাদ :  আজ শনিবার ১০ ডিসেম্বর  গান্ধী আশ্রম ট্রাস্টের উদ্যোগে আর্ন্তজাতিক মানবাধিকার দিবস পালিত হয়।

মানবাধিকার দিবস উপলক্ষ্যে সকাল ১০.০০ ঘটিকায় গান্ধী আশ্রম ট্রাস্টের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এবারের মানবাধিকার দিবস এর প্রতিপ্রাদ্য বিষয় ‘‘অন্যের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার হউন আজই’’।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন গান্ধী আশ্রম ট্রাস্টের প্রশাসনিক কর্মকর্তা জনাব শংকর বিকাশ পাল। সভায় সঞ্চালনের দায়িত্ব পালন করেন মানবাধিকার সুশাসন প্রকল্পের মনিটরিং কর্মকর্তা আজগর আলী আরজু। এ ছাড়া উপস্থিত ছিলেন গান্ধী আশ্রম ট্রাস্টের কর্মকর্তা বৃন্দ এবং গান্ধী মেমোরিয়াল ইনস্ট্রিটিউট এর শিক্ষক ও ছাত্র/ছাত্রী বৃন্দ। সভায় বক্তারা তাদের আলোচনায় মানবাধিকার দিবসের তাৎপর্য এবং বিশ্ব মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।