প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে রামগঞ্জে আওয়ামীলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নোয়া সংবাদ: আগামী ১৪মার্চ লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষ্যে রামগঞ্জে ব্যপক প্রচার প্রচারনার মাধ্যমে আওয়ামীলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
আজ শনিবার সকালে রামগঞ্জ জিয়া অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ শাহাজাহানের সভাপতিত্বে ও উপজেলা চেয়ারম্যান আ ক ম রুহুল আমিন এবং পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক বেলাল আহম্মদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারন সম্পাদক নূর উদ্দিন চৌধুরী নয়ন,বিশিষ্ট শিল্পপতি আনোয়ার হোসেন খাঁন বাবুল, সিনিয়র সহ-সভাপতি সফিকুল ইসলাম, রামগঞ্জ পৌরসভা মেয়র আবুল খায়ের পাটোয়ারী, উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, সাবেক আওয়ামীলীগের উপকমিটির সম্পাদক মমিন পাটোয়ারী, সাবেক উপজেলা চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, দরবেশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান,ভাদুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ সহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা যুবলীগের সভাপতি এমরান হোসেন এমুু, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মাল, সাধারন সম্পাদক মেহেদী হাসান শুভ, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল চৌকিয়া, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোরশেদুল আমিন বাবু প্রমূখ।
