লক্ষ্মীপুরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন হোমায়রা বেগম

লক্ষ্মীপুর প্রতিনিধি: আনুষ্ঠানিক ভাবে লক্ষ্মীপুরের প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে  দ্বায়িত্ব গ্রহণ করলেন হোমায়ারা বেগম।

আজ (১১ মে) বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বরণ ও বিদায় অনুষ্ঠানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিক ভাবে দ্বায়িত্বভার গ্রহণ করেন। এসময় লক্ষ্মীপুরের সাবেক জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধূরীকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বিদায় দেওয়া হয়।

বর্তমান জেলা প্রশাসক হোমায়ারা বেগম এর আগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রাণালয়ে উপ সচিব হিসেব দ্বায়িত্ব পালন করেন। লক্ষ্মীপুরের ইতিহাসে তিনিই সর্বপ্রথম নারী জেলা প্রশসাক হিসেবে দ্বায়িত্ব পালন শুরু করেছেন।