লক্ষ্মীপুর মডেল থানায় যোগদান করলেন নতুন ওসি

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর (সদর) মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেছেন মো. লোকমান হোসেন।

আজ  মঙ্গলবার (১৬ মে) সকাল ১০টার দিকে তিনি নতুন কর্মস্থল লক্ষ্মীপুর মডেল থানায় যোগদান করেন। এর আগে তিনি জেলার রামগঞ্জ ও রায়পুর থানায় সৎ, সহসীকতার সাথে দায়িত্ব পালন করেছেন।রায়পুর থানায় দায়িত্বরত অবস্থায় তিনি মাদক,সন্ত্রাস,চাঁদাবাজ এবং বিভিন্ন অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে কাজ করেন।কর্মের স্বীকৃতি স্বরূপ তিনি একবার চট্টগ্রামের বিভাগীয় সেরা এবং কয়েকবার করে জেলার শ্রেষ্ঠ ওসি’র পদক লাভ করেন।