লক্ষ্মীপুরের অপহৃত ডাক্তার ডা.ইকবাল উদ্ধার

নোয়া সংবাদ : ঢাকা থেকে ‘অপহৃত’ লক্ষ্মীপুরের ডা. ইকবাল কে সাড়ে সাত মাস পর  উদ্ধার করা হয়।

বুধবার (৩১ মে)  দিবাগত রাতে অপহরণকারীরা তাকে রায়পুর-লক্ষ্মীপুর সড়কের নতুন গো-হাটা এলাকায় চোখ বাঁধা অবস্থায় রেখে পালিয়ে যায়। পরে তিনি নিজেই চোখ খোলে অটোরিকশা করে বাড়ি চলে যান।

২০১৬ সালের ১৪ অক্টোবর ভোরে ঢাকার সায়েন্স ল্যাবরেটরি এলাকা থেকে তাকে অপহরণ করা হয় বলে পরিবার দাবি করে। এ ঘটনায় ১৫ অক্টোবর রাতে ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা মুক্তিযোদ্ধা একেএম নুরুল আলম।

ডা. ইকবাল মাহমুদ লক্ষ্মীপুর শহরের হাসপাতাল রোডের বাসিন্দা। তিনি স্বাস্থ্য বিভাগে মহাখালীতে কর্মরত ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, অ্যানেসথেসিয়ার উপর প্রশিক্ষণের জন্য গত বছরের ১৪ অক্টোবর রাত ১০টার দিকে লক্ষ্মীপুর থেকে রয়েলকোচে করে ঢাকায় যান ডা. ইকবাল। ভোর রাতে ঢাকার সায়েন্স ল্যাবরেটরি এলাকায় বাস থেকে নামলে ওই স্থানে থাকা একটি সাদা মাইক্রোবাসে করে তাকে অজ্ঞাতরা তুলে নিয়ে যান।