চাটখিলে জুয়াড়ি আটককে কেন্দ্র করে ইউপি সদস্য সহ ২ জন গুরুতর আহত

চাটখিল প্রতিনিধি: নোয়াখালি জেলার চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে থানা পুলিশ কর্তৃক জুয়াড়িদেরকে আটক করাকে কেন্দ্র করে স্থানীয় ইউপি সদস্য কবির হোসেন ও ফকরুল ইসলামকে চাইনিজ কুড়াল দিয়ে জুয়াড়িরা এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর যখম করার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্প্রতিবার(১,জুন)রাতে মোহাম্মদপুর ইউনিয়নের গ্রীন সুপার মার্কেটের সামনে ঘটনাটি ঘটে।

জানা যায় গত ২৪ মে রাতে চাটখিল থানা পুলিশ মধ্য মোহাম্মদপুর গ্রামের কানারী বাড়ীর আলী হোসেনের ঘরে জুয়ার আসর থেকে মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী আব্দুল খালেক ওরফে খালেক মাষ্টার ও তার সঙ্গী ফজলু ও মাহফুজ ড্রাইবার সহ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে আসে।এ ঘটনার জন্য জুয়াড়িরা সন্দেহ করে গত বৃহস্প্রতিবার রাতে স্থানীয় ইউপি সদস্য কবির হোসেনকে মোহাম্মদপুর গ্রীন সুপার মার্কেটের সামনে রামদা, চাইনিজ কুড়াল সহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে।তার চিৎকারে মেম্বারের বাড়ীর ফখরুল ইসলাম মেম্বারকে বাঁচাতে এলে জুয়াড়ি সন্ত্রাসীরা ফখরুল ইসলামকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে।তাকে বাঁচাতে এলে সন্ত্রাসী ছগীর তার সাথে থাকা পিস্তল দিয়ে ফখরুলের ভাই সুমনকে প্রকাশ্যে গুলি করে।সুমন পানিতে লাপিয়ে পড়ে প্রাণে রক্ষা পায়।আহত অবস্থায় ইউপি সদস্য ও রক্তাক্ত যখম ফখরুল ইসলামকে চাটখিল জেনারেল হাসপাতালে নিয়ে এলে ফখরুলের অবস্থার অবনতি দেখে ডাক্তাররা তাকে নোয়াখালি জেনারেল হাসপাতালে প্রেরন করে।

ঘটনাকে কেন্দ্র করে মো: সুমন বাদী হয়ে ছগীর,আবদুল খালেক,ইব্রাহীম মোল্লা,শরিফ,সাইফুল ইসলাম,ফজলু,তানবীর,আদনান ও রাকিব সহ মোট ১২ জনের নাম উল্লেখ করে চাটখিল থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ নং ৫৭৫/১৭।

এ নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।সন্ত্রাসীদের কাউকে আটক করার খবর পাওয়া যায়নি।

এ ব্যাপারে চাটখিল থানার ওসি মো: নাসিম উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।