লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলা, আহত – ৩

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুর সদর উপজেলা চররুহিতা ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই দফা সন্ত্রাসী হামলায় আহত-৩ জন।

ঘটনাটি ঘটেছে গত (১৬মে ২০১৭) মঙ্গলবার সকালে ও (৬জুন ২০১৭) মঙ্গলবার দুপুরে। আহতরা হলেন, চররুহিতা গ্রামের আক্কাস মিয়ার পুত্র হুমায়ুন কবির, আকরাম মিয়ার পুত্র আজাদ, আবু তাহেরের পুত্র ইউছুফ। এ বিষয়ে লক্ষ্মীপুর অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট (সদর) আদালতে মোসাঃ কহিনুর বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার এজাহার সুত্রে জানা যায়, দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চররুহিতা গ্রামে সামু মাঝির পুত্র মহিন, আবু মাঝির পুত্র আলমগীর হোসেন, আলাউদ্দিন, সালাম মাঝির পুত্র ফিরোজ কর্তৃক একই ইউনিয়নের আক্কাস মিয়ার পুত্র হুমায়ুন কবির, আকরাম মিয়ার পুত্র আজাদ ও আবু তাহের পুত্র ইউছুফকে সন্ত্রাসী হামলা চালিয়ে গুরুতর আহত করেন। আহতদেরকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। যার ভর্তি রেজি নং – পর্যায়ক্রমে ২৪১৫/২০, তারিখ : ১৬/০৫/২০১৭ইং। ৯২৮৭/৪৭, ৯২৮৮/৪৮, তারিখ ঃ ১৬/০৫/২০১৭ইং। আহত হুমায়ুন কবিরের বোন মোসাঃ কহিনুর বেগম বাদী হয়ে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট (সদর) আদালতে মামলা দায়ের করেন। যার মামলা নং – CR ৪৫৭/১৭ ইং। ভুক্তভুগী পরিবার বর্গ মামলা করায় মামলার এজাহার ভুক্ত আসামি মহিন, আলমগীর হোসেন, আলাউদ্দিন, ফিরোজ মামলা প্রত্যাহারের জন্য হুমকি ধমকি দিয়ে আসছে। ভুক্তভোগীরা এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।