চাটখিলে নরপশু কর্তৃক ২য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষন ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা

চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা : চাটখিল উপজেলার ৫নং মোহাম্মদপুর ইউনিয়নের ফাওড়া প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন নূর হোসেন সবুজ কর্তৃক একই বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের খবর পাওয়া গেছে।
গত বুধবার(২৬,জুলাই) ঘটনাটি ঘটে।
ধর্ষীতার পরিবার সূত্রে জানা যায়, ফাওড়া গ্রামের মিদ্দা বাড়ির নিফসনের মেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী মেহেনাজ আক্তারকে গতকাল স্কুলে যাওয়ার জন্য তার মা বললে সে স্কুলে যাবে না বলে কান্নাকাটি শুরু করে তখন তার মা তাকে জিজ্ঞাস করে কেন সে স্কুলে যাবে না তখন সে কান্না জড়িত কণ্ঠে তার মাকে জানায়, ফাওড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন নূর হোসেন সবুজ তাকে রুমে নিয়ে আটক করে গত ২৬/০৭/২০১৭ইং রোজ বুধবার মেহেনাজ স্কুলের সামনে দিয়ে প্রাইভেট পড়তে যাওয়ার সময় পিয়ন মো: নূর হোসেন সবুজ তাকে ডাক দিয়ে বলে এদিকে আয়, তখন সবুজ অফিস রুম থেকে ঝাড়ু নিয়ে বলে আমার রুমটা ঝাড়ু দিয়ে যা। মেয়েটি স্কুলে এসে ঝাড়ু নিয়ে সবুজের রুম ঝাড়ু দেওয়ার সময় সবুজ কৌশলে তার রুমের দরজা বন্ধ করে মেয়েটির পরনের জামা কাপড় খুলে ষ্পর্ষকাতর স্থানে হাত দেয় এবং তাকে ধর্ষন করে মেয়েটি চিৎকার দিলে সবুজ তার বিচানায় থাকা কম্বল দিয়ে তার মুখ চেপে ধরে এই বলে ভয়ভীতি দেখিয়ে বলে, এ ঘটনায় কাউকে বলিস তোকে জানে মেরে ফেলবো। মেয়ের মুখের কথা শুনে ছাত্রীর মা ও তার চাচা লিখিত আকারে একটি অভিযোগ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শবিতা কর্মকারকে জানালে প্রধান শিক্ষিকা ঘটনাটি স্কুল ম্যানেজিং কমিটির কর্তৃপক্ষকে জানায় এবং ম্যানেজিং কমিটি এ বিষয়ে কোন ব্যবস্থা না নিয়ে ঘটনাটি ধাপাচাপা দেওয়ার চেষ্টা করলে ছাত্রটির অভিভাবক ও এলাকবাসী ক্ষোভে ফেটে পড়েন। অভিভাবক নিরুপায় হয়ে মেয়ের মা জোসনা আক্তার (২৫) বাদী হয়ে চাটখিল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষনের মামলা দায়ের করেন, মামলা নং- ৮১৭/১৭। ধর্ষক একই গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।
এ ব্যাপারে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি জানান আসামীকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।
