লক্ষ্মীপুরে নামাজের সময় দোকান পাট বন্ধ ঘোষনার নির্দেশ !

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর পৌর শহরের প্রতি ওয়াক্ত নামাজের সময় সকল দোকান পাট বন্ধ রাখতে  ঘোষনা করেছেন পৌর মেয়র আবু তাহের।মুসলমানদের দোকান বন্ধের পাশাপাশি হিন্দুদেরও দোকান পাট বন্ধ রাখার নিদের্শ দেন তিনি।

রবিবার সন্ধ্যায় পৌর শহরের আশে পাশে প্রধান প্রধান সড়কে মাইকিং করে ব্যবসায়ীদের অবহিত করা হয়।

নামাজ শেষে পূর্বের মত সকল দোকান পাট খোলা রাখার নিদের্শ দেন সকল ব্যবসায়ীদের। এ দিকে পৌর মেয়র আবু তাহেরের এমন সিদ্ধান্তকে ব্যবসায়ী, সুশীল সমাজের সর্বস্তরের মানুষ ধন্যবাদ জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে এ ঘোষনাকে যুগান্তকারি হিসেবে মন্তব্য করেছেন।