চাটখিলে ৪৬তম সমবায় দিবস পালিত

চাটখিল প্রতিনিধি : ‘উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে নোয়াখালীর চাটখিল উপজেলায়  জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা হয়েছে।

আজ শনিবার (০৪ নভেম্বর)  দিবসটি পালন করা হয়।

জাতীয় সমবায় দিবসে বেলা ১১ টায় পৌর শহরে বার্ণঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিআরডিবি’র চেয়ারম্যান মিজানুর রহমান (ভি,পি) এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি), শান্তনু কুমার দাস। সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মহি উদ্দিন হাসান, প্যানেল মেয়র আহসান হাবিব সমীর, সমবায় কর্মকর্তা আজাদ উল্যা, পল্লি উন্নয়ন কর্মকর্তা মোকাদ্দের হোসেন  ভূইয়া, যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ আহমেদ প্রমুখ।