লক্ষ্মীপুরে ৪৬ তম জাতীয় সমবায় দিবস পালিত

লক্ষ্মীপুর প্রতিনিধি : ‘উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরে ৪৬ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে।
আজ শনিবার (০৪ নভেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য সমবায় র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে, সবাই শহরের বাগবাড়িস্থ রোজ গার্ডেন চাইনিজ রেষ্টুরেন্টে আলোচনা সভায় মিলিত হয় ।
জেলা প্রশাসন ও লক্ষ্মীপুর সমবায় দপ্তরের আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মীর শওকত হোসেন।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শেখ মুর্শিদুল ইসলামের সভাপতিত্বে আরো ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার অনিবার্ণ চাকমা, সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম, জেলা সমবায় কর্মকর্তা মেহের উদ্দিন আহমেদ প্রমুখ।
