চাটখিলে ইতি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

চাটখিল প্রতিনিধি :

নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় স্কুল ছাত্রী ইতি হত্যার বিচারের  দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

বুধবার(১৩,ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টায় মমিনপুর তরিক উল্যা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে স্কুল ছাত্রী ইতি হত্যার বিচারের দাবিতে এলাকাবাসী ও ছাত্র/ছাত্রীদের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

মানববন্ধনে এলাকার নারি পুরুষ ও সর্বস্তরের জনতা অংশ গ্রহন করেন। মানববন্ধন চলাকালে স্থানীয় সাংসদ এইচ.এম. ইব্রাহিম পৌছলে ইতির মা রহিমা বেগমের কান্নায় এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। এ ব্যাপারে স্থানীয় সাংসদ এইচ,এম,ইব্রাহিম ইতি হত্যার সাথে জড়িতদের আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের নির্দেশ দেন।

এ সময় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আনোয়ার উপস্থিত ছিলেন। এদিকে ইতির হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে সোলায়মান (৪০), ও শান্তু (২৫) কে আটক করেছে।