চাটখিলে বিজয় দিবস উদযাপিত

চাটখিল প্রতিনিধি :

নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপিত হয়।

ভোর ৬ টা ৩৫ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচী শুরু হয়। ভোরে চাটখিল মুক্তিযুদ্ধ স্মৃতিশোধে প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আ’লীগ ও অঙ্গসংগঠন, বিএনপি ও অঙ্গসংগঠন, জাপা, জাসদসহ বিভিন্ন সংগঠন পুস্পস্তবক অপর্ন করেন। সকাল ৮ টায় পি.জি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ১০ টায় পৌর শহরে প্রশাসনের উদ্যোগে বিজয় র‌্যালি বের করা হয়। সকালে পৌর শহরের ভীমপুর উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজ, চাটখিল মহিলা ডিগ্রী কলেজ, চাটখিল কামিল মাদ্রাসা, আবদুল ওয়াহাব ডিগ্রী কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় নানা কর্মসূচীর মাধ্যমে বিজয় দিবস উদযাপিত হয়।