চাটখিলে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

চাটখিল প্রতিনিধি :

নোয়াখালি জেলার চাটখিল উপজেলায় ‘‘নিরাপদ অভিবাস যেখানে টেকসহ উন্নয়ন সেখানে’’ শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার(১৮,ডিসেম্বর) সকালে ১০ ঘটিকায় চাটখিল উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয় হল রুমে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাক এর সহযোগিতায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের কর্মকর্তা জান্নাতুল ফেলদাউস রুপার সঞ্চালনায় চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রায়হানুল হারুন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আনোয়ারুল ইসলাম পাইলট, চাটখিল কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: শাহ জাহান আলী, সহকারী শিক্ষা কর্মকর্তা সৌরভ হোসেন চাটখিল প্রেসক্লাব সভাপতি মো: হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক শোয়েব হোসেন ভূলু, সাংবাদিক মো: নাসির উদ্দিন, সিরাজুল ইসলাম হাছান প্রমুখ।