মহান বিজয় দিবস উপলক্ষ্যে চাটখিলে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

চাটখিল প্রতিনিধি:

শনিবার মহান বিজয় দিবস উপলক্ষ্যে চাটখিল উপজেলার কালিরহাট শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির  সহ-সভাপতি মোফাজ্জল হোসেন কালুর সভাপতিত্বে ও মোহাম্মদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো: মনির হোসেন শুভ এবং সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম হাছান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-নোয়াখালী জেলা বিএনপির সহ-সভাপতি ও চাটখিল উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ আনোয়ার হোসেন,বিশেষ অতিথি চাটখিল উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এড: আবু হানিফ ,চাটখিল পৌরসভা বিএনপির সাধারন সম্পাদক দেওয়ান সামছুল আরোফিন শামীম,চাটখিল উপজেলা যুবদলের আহবায়ক আনিছ আহম্মদ হানিফ,পৌর যুবদলের আহবায়ক সুলতান বাবর,মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুর নবী,সাইফুল আজম জগলু,ফখরুল ইসলাম ফিরোজ,নুরুল আমিন,বাহার উদ্দিন,নুর নবী চৌধুরী,মো: মহসিন, আনোয়ার হোসেন,ফখরুল ইসলাম প্রান্ত প্রমুখ।