চাটখিলে বহুভাষী কম্পিউটারের ছাত্রদের কমিটি গঠন

চাটখিল প্রতিনিধি:

নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় বহুভাষী কম্পিউটার ট্রেনিং ইনষ্ট্রিটিউটের শিক্ষার্থীদের সংগঠন স্টুডেন্ট এসোসিয়েশন অব বহুভাষী কম্পিউটার ট্রেনিং ইনষ্টিটিউটের নতুন কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার(২৯ ডিসেম্বর) সন্ধ্যায় বহুভাষী কম্পিউটার ট্রেনিং ইনষ্ট্রিটিউট কার্যালয়ে নতুন কমিটি ঘোষনা এবং কমিটির সদস্যদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মোঃ রুবেল এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শেখ সাদী টিপুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, সাংবাদিক আবু তৈয়ব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক দিদার উল আলম, মামুন হোসেন ও কামরুল কানন। অনুষ্ঠান শেষে মোঃ রুবেলকে সভাপতি, সিরাজুল ইসলামকে সহ-সভাপতি, শেখ সাদী টিপুকে সধারন সম্পাদক, হাসিবুল হাসান শান্তকে সহ-সাধারন সম্পাদক, আবদুল্লাহ আল টিপুকে সাংগঠনিক সম্পাদক, মোঃ ফয়সাল হোসেনকে প্রচার সম্পাদক, মাহবুবকে অর্থ সম্পাদক, কাকনকে শিক্ষা বিষয়ক সম্পাদক, ফারহান ফয়সালকে সমাজ কল্যান সম্পাদক এবং বায়জিদ আল রাফি ও ফয়সালকে সদস্যকে সদস্য করে ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করা হয়।