চাটখিলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরন বিতরন

চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা:

চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাঁকড়াপাড়া গ্রামে স্থানীয় কাঁকড়াপাড়া যুব সংঘ ও সমাজ কল্যান পরিষদের উদ্যোগে ২০১৭ সালের জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিনামুল্যে শিক্ষা উপকরন বিতরন করা হয়।

শনিবার(৩মার্চ,২০১৮)সন্ধ্যায় (বাদ মাগরিব) কাঁকড়াপাড়া ঈদগাহ মাঠে এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সম্মানিত সদস্য আসিফ হোসেন শুভর সভাপতিত্বে এবং সংগঠনের সভাপতি নুর উদ্দিন তৌহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ও কাঁকড়া পাড়ার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার আলহাজ্ব নুরুল করিম। বিশেষ অতিথি ছিলেন এনভয় গ্র“পের সিনিয়র জেনারেল ম্যানেজার মাশরুর হোসেন লিটন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আবদুল হালিম বিএসসি, মাওলানা বেলায়েত হোসেন,তাজুল ইসলাম,নুর কবির পলাশ, ইউপি মেম্বার জাফর ইসলাম প্রমূখ।

অতিথিবৃন্দ বিভিন্ন শ্রেণীর ৭৫ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন করেন।

প্রসঙ্গত যে, কাঁকড়াপাড়া যুব সংঘ ও সমাজ কল্যান পরিষদ স্থানীয় তরুনদের নিয়ে গড়া গ্রাম ভিত্তিক একটি সেচ্ছাসেবী সংগঠন।গত কয়েক বছরে সংগঠনটির সমাজ হৈতষী নানা কাজকর্ম ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে এবং আদর্শ গ্রাম কাঁকড়া পাড়া গড়তে বিশেষ ভুমিকা রাখছে।