লক্ষ্মীপুরে খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিএনপি’র মানববন্ধন

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে  মানববন্ধন কর্মসুচি পালন করে জেলা বিএনপি’র নেতাকর্মীরা।

মঙ্গলবার(২০মার্চ,২০১৮) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাব এবং দলীয় কার্যালয়ের  সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসুচী পালন করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি সাইদুর রহমান ছুট্টু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব, হারুনুর রশিদ ব্যাপারী, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, সদর যুবদলের সভাপতি খালেদ মোঃ আলী কিরণ প্রমুখ।

এদিকে একই দাবীতে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসুচি পালন করে বিএনপি । এসময় জেলা বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক নিজাম উদ্দিন ভূইঁয়া, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাশিদুল হাসান লিংকন, জেলা ছাত্রদলের সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মামুনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।