রামগঞ্জে শিশু নুশরাত হত্যার সাথে জড়িতদের গ্রেফতার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

রামগঞ্জ প্রতিনিধি:
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ২নং নোয়াগাঁও ইউনিয়নের পানিয়ালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যেগে পানিয়ালা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও হোটাটিয়া গ্রামের সহশ্রাধীক লোকজন ৩য় শ্রেনীর মাদ্রাসা ছাত্রী নুশরাত হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।
মঙ্গলবার(২৭মার্চ,২০১৮) সকাল ১১টায় বিদ্যালয় মাঠে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পানিয়ালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল মোতালেবের সঞ্চালনায় ও পানিয়ালা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি শেষে বক্তব্য রাখেন পানিয়ালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আলী হোসেন নয়ন, রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের সভাপতি ও সাংবাদিক খালেদ মাহমুদ ফারুক, সাংবাদিক আবু তাহের, পানিয়ালা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, মোঃ নূর হোসেন, মোঃ মনির হোসেনম, মোঃ আমির হোসেন প্রমূখ।
উল্লেখ্য গত ২৩মার্চ শুক্রবার দুপুরে রামগঞ্জ উপজেলার ২নম্বর নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও কালু মেস্ত্রী বাড়ীর প্রবাসী এরশাদ হোসেনের মেয়ে ও পশ্চিম নোয়াগাঁও ফয়েজে রাসুল নুরানী মাদ্রাসার ৩য় শ্রেনীর ছাত্রী নুশরাত (৮) নিখোঁজের তিনদিন পর ২৬মার্চ সোমবার সকালে কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া ঠাকুরবাড়ীর সামনের ব্রীজের নিছ থেকে শিশু নুশরাতের বস্তাবন্দি লাশ উদ্ধার করে রামগঞ্জ থানা পুলিশ। এসময় তার গলায় ফাঁস দেয়া অবস্থা দেখতে পায় স্থানীয়রা।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ তোতা মিয়া জানান, শিশু নুশরাতের লাশ উদ্ধার হওয়ার ঘটনায় সোমবার রাতে রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা হয়েছে।তবে এ ঘটনায় এখনো কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি, আমরা তদন্ত করছি। তদন্তের পর প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
