চাটখিলে কিশোরী র্ধষনের অভিযোগে ইউপি সচিব গ্রেফতার !

চাটখিল প্রতিনিধি :
৮ম শ্রেনী পড়ুয়া এক কিশোরীকে বিয়ের আশ্বাসে র্ধষনের অভিযোগে নোয়াখালি জেলার চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের সচিব মোরশেদ আলম(২৮) কে গ্রেফতার করে জেল হাজতে পঠিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার(৫ জুলাই,১৮)চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদে র্কমরত অবস্থায় তাকে সোনাইমুড়ী থানা পুলিশের একটি দল চাটখিল থানা পুলিশের সহযোগিতায় আটক করে।
গ্রেফতার হওয়া ইউপি সচিব মোরশেদ আলম সোনাইমুড়ী উপজেলার হাঁটগাও গ্রামের আমির হোসেনের ছেলে।
এই ঘটনায় গত ৫ জুলাই র্ধষিতা কিশোরীর মা হাছিনা আক্তার বাদি হয়ে মামলা করলে ঐ দিনই মোরশেদ আলমকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়।
মামলার বিবরন থেকে জানা যায়,ধর্ষিতা কিশোরী মেয়েটি এবং র্ধষক মোরশেদ আলম একই গ্রামের একই বাড়ির। স্থানীয় মাদ্রাসায় অষ্টম শ্রেনী পড়ুয়া মেয়েটিকে মোরশেদ তাকে বিয়ের প্রস্তাব দিয়ে প্রেমের সর্ম্পক গড়ে তোলে এবং ফাঁদে ফেলে বেশ কয়কেবার র্ধষন করে।
সোনাইমুড়ী থানার ওসি নাসিম উদ্দনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ তদন্তে সত্যতা পেয়ে তাকে তাৎক্ষনকিভাবে গ্রেফতার করে।
