জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে লক্ষ্মীপুরে শিশুর লক্ষ্যমাত্রা আড়াই লাখ ছাড়িয়ে

লক্ষ্মীপুর প্রতিনিধি:

আগামী ১৪ জুলাই শনিবার থেকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন প্রথম রাউন্ডের কার্যক্রম শুরু হবে। ক্যাম্পেইন চলাকালীন সময় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। প্রথম রাউন্ডে লক্ষ্মীপুরের ৫টি উপজেলা ও একটি পৌরসভায় ২ লাখ ৭৬ হাজার ১২০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুলাই,১৮) বেলা ১১টায় সিভিল সার্জন কার্যালয়ে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালায় এসব তথ্যা জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমদ।

এসময় তিনি আরো জানান, জেলা জুড়ে সর্বমোট ১ হাজার ৫১২টি কেন্দ্রে ৩ হাজার ৭৩৫ জন এ ক্যাম্পেইনে কাজ করবেন। এছাড়াও প্রথম সারির ১৮৩ জন সুপারভাইজর এসব কেন্দ্র পর্যবেক্ষণে নিয়োজিত থাকবেন।

কর্মশালায় উপস্থিত ছিলেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নিজাম উদ্দিন, সিভিল সার্জন কার্যালয়েল মেডিকেল কর্মকর্তা ডা. মো. আরিফুর রহমান, সহকারি প্রধান পরিসংখ্যান কর্মকর্তা এএইচএম ফারুক প্রমুখ।

এছাড়াও লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদকসহ জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ এ কর্মশালায় অংশগ্রহণ করেন।

Share this news as a Photo Card

12 July 2018

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে লক্ষ্মীপুরে শিশুর লক্ষ্যমাত্রা আড়াই লাখ ছাড়িয়ে

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে