লক্ষ্মীপুরে অটো-রিকসার চাকায় ওড়না পেছিয়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

কমলনগর প্রতিনিধি:

লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর মার্টিনে সড়ক দুর্ঘটনায় শাহেনা আক্তার(১১) নামে এক মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়।

শুক্রবার(১৩ জুলাই,১৮) একই এলাকার উত্তর মার্টিন শান্তিরহাট বাজার সংলগ্ন বলিরপোল সড়কে অটোরিকসার চাকার সাথে ওড়না পেছিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহেনা দক্ষিণ চর মার্টিন ইবতেদায়ী মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী ও স্থানীয় আব্দুর রহমান ব্যাপারী বাড়ির নুরুল ইসলামের মেয়ে। এ ঘটনায় একই বাড়ির আব্দুল হাসিমের স্ত্রী আয়েশা বেগম(৩৬) গুরুতর আহত হন। তাকে আশাঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়েছে।