লক্ষ্মীপুরে স্থাপিত হচ্ছে বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরাল

অলাইন ডেস্ক:

লক্ষ্মীপুর উত্তর তেমুহনীতে নির্মিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃষ্টিনন্দন ম্যুরাল। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ প্রকৌশলীর কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, লক্ষ্মীপুরের প্রানকেন্দ্র শহরের উত্তর তেমুহনী গোল চত্বর স্থাপন করা হবে বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরাল। এটি স্থাপনে জেলার যেমন সুন্দর্য বাড়বে তেমনি মুক্তিযুদ্ধের চেতনাকে মানুষ মনে ধারন করবে। এছাড়াও ০২.০২.২০১৩ইং তারিখের স্মারক নং ৪৬.০০.৫১০০.০১.১১.০১.২০১৩, ও ২০১৫ এবং ২০১৬ সালের স্বারকের আলোকে লক্ষ্মীপুর জেলা পরিষদ, সড়ক ও জনপথ বিভাগ, পৌরসভাসহ সংশ্লিষ্টদের ম্যুরাল স্থাপনে সম্মতি প্রদান করেন। ফলে অতি শ্রীঘ্রই স্থাপিত হতে যাচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃষ্টিনন্দন ম্যুরাল।

এসময় উপস্থিত ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর প্রেস সচিব জাকির হোসেন ভূঁইয়া আজাদ, সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, আটিষ্ট আব্দুল মালেক সাজু, ইমতিয়াজ আরাফাত, শেখ মোহাম্মদ আব্দুল মোতালেব প্রমুখ।

সভায় লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান এমন উদ্যোগ নেয়ায় ধন্যবাদ জানান সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদ, চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন ভূঁইয়া নিশাদসহ রাজিৈনতক ও সামাজিক নেতৃবৃন্দ।

উক্ত সভায় কারিগরী সহযোগিতার জন্য সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনকে ধন্যবাদ জানানো হয়।

সূত্র:লক্ষ্মীপুর সমাচার