এশিয়ান টিভির তৃণমূলের রাজনীতি নামক টক শো’তে মুখোমুখি লক্ষ্মীপুরের দুই নেতা

লক্ষ্মীপুর প্রতিনিধি:
দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘এশিয়ান টিভিতে সাপ্তাহিক সম্প্রচারিত ‘তৃণমূলের রাজনীতি’ নামক টক শোতে মুখোমুখি হয়েছেন লক্ষ্মীপুরের দুই নেতা। তারা হলেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এবং লক্ষ্মীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাছিবুর রহমান হাছিব।
শনিবার (১৪ জুলাই,১৮) রাত ১০ টায় এশিয়ান টিভি পর্দায় এ শো প্রচারিত হয়।
এসময় লক্ষ্মীপুরে আওয়ামী লীগ ও বিএনপির রাজনৈতিক অবস্থান এবং আগামী নির্বাচন কেন্দ্রীক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এদিন লক্ষ্মীপুর জেলা শিল্পকলা একাডেমীর সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফিরোজ আলম চৌধুরী টকশোতে উপস্থিত থেকে লক্ষ্মীপুরের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
