লক্ষ্মীপুরে দুলাভাই কর্তৃক প্রতিবন্ধী শালীকা অন্তঃসত্ত্বা

অনলাইন ডেস্ক:
লক্ষ্মীপুরে দুলাভাইয়ের সাথে প্রতিবন্ধী শালীকা মনোয়ারা (২৫) সাথে দীর্ঘদিন ধরে অবৈধ মেলামেশায় ৩ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলা ১৩নং দিঘুলী ইউনিয়ন ৬নং ওয়ার্ডে নির্চিন্তপুর ফজল হক মুন্সী বাড়ীতে।
সরেজমিনে উক্ত ঘটনার বিষয়ে জানতে গেলে স্থানীয় কয়েকজন জানান, আমরা গত কয়েক মাস ধরে অবিবাহিত যুবতী প্রতিবন্ধী মেয়েটির শারীরিক পরিবর্তন দেখে ওকে ওর শারীরিক অসুস্থতা ও অন্তঃসত্ত্বার বিষয়ে জানতে চাইলে মেয়েটি আমাদেরকে প্রথমে কিছু না বলতে চাইলেও পরে সে আমাদেরকে ওর বড় বোনের জামাই পার্শ্ববর্তী দুর্গাপুর ফজল হক মেস্ত্রী বাড়ীর, ফজল হকের ছেলে খোরশেদ আলম এ-র সাথে তার দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে শারিরীক সম্পর্কের মাধ্যমে অন্তঃসত্ত্বার ঘটনাটি ঘটিয়েছে বলে জানান।
প্রতিবেশি সুরমা ও নাম প্রকাশে অনিচ্ছুক আরো কয়েকজন জানান, মেয়েটির অন্তঃসত্ত্বার ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত হওয়ার জন্য আমরা গত কয়েকদিন আগে আমাদের পার্শ্ববর্তী বাজার এলাকার ঔষুধের দোকানে নিয়ে অন্তঃসত্ত্বার পরীক্ষা করালে সেখানেও অন্তঃসত্ত্বার বিষয়টি সঠিক প্রমানিত হয়।কিন্তু শাল্লিসী বৈঠকের কারনে গোফনে গর্বে বাচ্চা নষ্ট করে দিতে পারে বলে তারা জানান।
অন্তঃসত্ত্বার বিষয়ে কথা বলতে মেয়েটির বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। মেয়েটি কোথায় গেছে জানতে চাওয়া হলে এ ব্যাপারে মুখ খুলতে তেমন রাজি হননি তার পরিবার।
খোরশেদের অনৈতিক কাজে গ্রাম্য শালিশে এক লাখ পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ডের রায় দেন সাবেক চেয়ারম্যান ইসমাইল,ইউপি সদস্য মন্জু, স্থানীয় মাদ্রসার মাওলানা আলী আকব্বর, আবুল বাসার।
এদিকে অন্তঃসত্ত্বার ঘটনায় স্থানীয় জনসাধারনের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং এসময় তারা অবৈধ ভাবে অন্তঃসত্ত্বার ঘটনায় জড়িত নোংরা, লম্পট ও চরিত্রহীন দুলা ভাই খোরশেদের কঠিন থেকে কঠিনতম শাস্তির ব্যবস্থা গ্রহনের জন্য সাংবাদিকদের সামনে উত্তেজনা প্রকাশ করেন।
সূত্র:দেশের সংবাদ
