জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে লক্ষ্মীপুরে সাংবাদিকদের সাথে জেলা মৎস্য দপ্তরের মতবিনিময়

লক্ষ্মীপুর প্রতিনিধি:
‘স্বয়ংসম্পূর্ন মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে লক্ষ্মীপুর জেলা মৎস্য দপ্তর।
বুধবার (১৮ জুলাই,১৮) জেলা মৎস্য দপ্তরের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা মৎস্য কর্মকর্তা এস এম মহিব উল্যাহ সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুণিল চন্দ্র ঘোষ, প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাভেল, কামাল হোসেন, আব্বাছ হোসেন, সাইফুল ইসলাম স্বপন, শাকের মোহাম্মদ রাসেল, আনিছ কবির, রাকিব হোসেন রনি, ফরহাদ হোসেন প্রমূখ।
সভায় জানানো হয়, ১৮-২৪ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হবে। র্যালি, প্রচারণা, সভা মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য সেক্টরে সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শন, বিভিন্ন অভিযান, মৎস্য চাষ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা, মৎস্যজীবিদের নিয়ে হা-ডু-ডু খেলা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মৎস্য সপ্তাহ উদযাপন করা হবে।
