লক্ষ্মীপুরের মাদক সম্রাট মিজান গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের জকসিন থেকে মাদক সম্রাট ও যুবলীগের নেতা মিজান পাটোয়ারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

রোববার(২২জুলাই,১৮) জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মোক্তার হোসেনের নেতৃত্বে  লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউপির আটিয়াতলী গ্রামে অভিযান চালিয়ে মাদক সম্রাট  মিজান পাটোয়ারীকে (৪৩)’ ৫৫ (পঞ্চান্ন) পিছ ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়।

সে পেশাদার মাদক ব্যাবসায়ী এবং জেলা যুবলীগ নেতা বলে জানা গেছে।এর আগে তার বড় ভাই একই ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন মশু পাটোয়ারীকে গ্রেফতার ও তাকে ভ্রাম্যামান আদালতে সাজা প্রদান করা হয়।

মিজান পাটোয়ারীর বিরুদ্ধে সাংবাদিক ও সাপ্তাহিক বর্তমান লক্ষ্মীপুরের সম্পাদক, প্রকাশক আক্তার অালমকে প্রান নাশের হুমকির অভিযোগে সদর থানার সাধারন ডায়েরী সহ একাধিক অভিযোগ রয়েছে বলে অভিযোগ রয়েছে।