লক্ষ্মীপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে।

সোমবার(২৩ জুলাই,১৮)জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র‌্যালি  প্রধান সড়ক প্রদক্ষিন করে।

পরে কালেক্টরেট ভবনের সামনে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মোস্তফা খালেদ আহম্মদ প্রমুখ।

সভায় প্রজেক্টরের মাধ্যমে সরকারী কর্মচারীদের মানবসেবা সম্পর্কীয় বিভিন্ন ভিডিও চিত্র তুলে ধরা হয়।

এছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সরকারী সকল দপ্তর অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।